প্রত্যাহার ৭২ ঘন্টার বাস ধর্মঘট, আলোচনার টেবিলে কাটলো জট! স্বস্তিতে যাত্রী সাধারণ

  1. প্রত্যাহার ৭২ ঘন্টার বাস ধর্মঘট, আলোচনার টেবিলে কাটলো জট! স্বস্তিতে যাত্রী সাধারণ

অবশেষে স্বস্তি! ২২, ২৩ ও ২৪ মে ডাকা বেসরকারি বাস ধর্মঘট স্থগিত হয়ে গেছে। রাজ্য সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনার পর বাস মালিক সংগঠনগুলি এই সিদ্ধান্ত নিয়েছে।

পুলিশি জুলুম, অতিরিক্ত টোল ট্যাক্স এবং ‘সংযোগ পোর্টাল’ বন্ধের মতো একাধিক দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। এছাড়া, ১৫ বছরের পুরনো বাস বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার এবং ডিজেলের মূল্যবৃদ্ধির সমাধানও তাদের অন্যতম দাবি ছিল।

পরিবহণ দফতর ও কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনার পর বাস মালিকদের আশ্বস্ত করা হয়েছে যে, পুলিশি কেস কমানো হবে এবং ‘সংযোগ পোর্টাল’ সেপ্টেম্বর পর্যন্ত নজরদারিতে থাকবে। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, ১৫ বছরের পুরনো বাস সংক্রান্ত NGT-র নির্দেশ নিয়ে সরকার বাস সংগঠনের পক্ষেই আদালতে মতামত জানাবে।

আপাতত ধর্মঘট স্থগিত হলেও, বাস মালিকরা জানিয়েছেন, সেপ্টেম্বর মাসের মধ্যে দাবি পূরণ না হলে তারা ফের ধর্মঘটের পথে হাঁটতে বাধ্য হবেন।