জরুরি রক্তচাহিদা পূরণে ‘সলিডারিটি ব্লাড ফাইটার’ চালু করলো সলিডারিটি ইউথ মুভমেন্ট

  • জরুরি রক্তচাহিদা পূরণে ‘সলিডারিটি ব্লাড ফাইটার’ চালু করলো সলিডারিটি ইউথ মুভমেন্

 

যুব সংগঠন সলিডারিটি ইউথ মুভমেন্ট ওয়েস্ট বেঙ্গল আজ ‘সলিডারিটি ব্লাড ফাইটার’ নামে একটি নতুন রক্তদান সেল চালু করার ঘোষণা করেছে। সংগঠনটি দীর্ঘকাল ধরে অসুস্থ রোগীদের জরুরি রক্তের চাহিদা পূরণের জন্য কাজ করে আসছে। এবার সেই প্রচেষ্টাকে আরও সংগঠিত ও দ্রুত করার লক্ষ্যে এই নতুন সেল চালু করা হলো।

রাজ্যের প্রায় প্রতিটি জেলায় ব্লাড ফাইটারের শাখা গঠিত হয়েছে। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা সরাসরি নার্সিং হোম ও হাসপাতালে গিয়ে রক্তদান করে থাকেন। রক্তদান প্রক্রিয়াকে আরও সহজ করতে চালু করা হয়েছে একটি হেল্পলাইন নম্বর: 8100123023।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হিন্দ-এর কেন্দ্রীয় সম্পাদক আব্দুর রফিক, রাজ্য সভাপতি ডা. মশিহুর রহমান, রাজ্য সাধারণ সম্পাদক মসিউর রহমান, সলিডারিটি ইউথ মুভমেন্ট-এর রাজ্য সভাপতি সেক আরিফুল রহমান, এবং ব্লাড ফাইটারের রাজ্য আহ্বায়ক আমিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এই উদ্যোগ সমাজের জরুরি প্রয়োজনে একটি বড় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।